ঢনাক প্রতিনিধি: ঢাকা নার্সিং কলেজ, ঢাকা’র সাবেক শিক্ষার্থী এবং স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাবেক সফল সভাপতি নাহিদা আক্তার যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটি থেকে সদ্য পিএইচডি ইন নার্সিং কোর্স সফলভাবে সম্পন্ন করেন। তিনি বাংলাদেশে নার্সিং শিক্ষা নিয়ে কাজ করছেন।ড.নাহিদা আক্তারের প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা নার্সিং কলেজে গতকাল আগমন করেন এবং শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটি থেকে সদ্য পিএইচডি ইন নার্সিং কোর্স সফলভাবে সম্পন্ন করায় Students Welfare Organization – SWO, Dhaka Nursing College..Dhaka -এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ড. নাহিদা আক্তার এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা বলেন, আপনি নার্সিং শিক্ষা খাতকে আরো সমৃদ্ধি এনে দিন এবং দেশের বাইরে বাংলাদেশ সমুজ্জ্বল মর্যাদায় ফিরিয়ে আনুন।আমরা আপনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।