লালমোহনে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াফ দিবস পালিত লালমোহনে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াফ দিবস পালিত – nursebd
  1. hedaiet99@gmail.com : nursebd : Hedaiet Ullah Biplob
  2. mdtanmoy2020@gmail.com : Tanmoy : Tanmoy
  3. syedahmedtanshiruddin@gmail.com : Syed Ahmed Tanshir Uddin : Syed Ahmed Tanshir Uddin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

লালমোহনে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াফ দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

মোহাঃ নূরন্নবী তন্ময়, স্টাফ রিপোর্টার: নার্সবিডি.কম

ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াফ দিবস পালিত হয়েছে। ১২ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সকালে ১০টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে নার্স, মিডওয়াফ সহ কর্মচারিরা অংশ নেন।
র‍্যালি শেষে নার্সিং সুপারভাইজার কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।


অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার “তাসলিমা বেগম” বলেন, চিকিৎসা সেবায় চিকিৎসকদের পাশাপাশি আমাদের নার্সদের ভূমিকা অপরিসীম। রোগীদের সেবায় ২৪ঘন্টা নিয়োজিত থেকে আমরা যেভাবে দিনরাত কাজ করে যাচ্ছি তা অকল্পনীয়। আধুনিক স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে নার্সদের পেশাগত দক্ষতার ওপর জোর দিতে সরকারের প্রদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, ০৫ই মে আন্তর্জাতিক মিডওয়াইফ ও ১২ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস বিশ্বব্যাপি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৬. nursebd.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews