” সংবর্ধিত জনাব সালাহ উদ্দিন বলেন আমার এই সংবর্ধনা শুধু আমার নয় জরুরি বিভাগের পুরো টিমের জরুরি সেবায় আমার সহকর্মী চিকিৎসক ,নার্স ও ক্লিনার / ওয়ার্ড বয়কে নিয়ে আমাদের শ্রদ্ধেয় আরএমও স্যারের নেতৃত্ব এগিয়ে যেতে চাই “
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে দুমাসে সেবা নিয়েছেন ২৭ হাজার রোগী -ইনচার্জ সম্বর্ধিত
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সালাহ উদ্দীনকে অনাড়ম্বর অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয়।হাসপাতালে জরুরী বিভাগে এ সম্বর্ধনা প্রদান করেন জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক,নার্সসহ কর্মকর্তা কর্মচারীরা।সংবর্ধিত অতিথি সালাহ উদ্দিন বলেন যেকোন সংবর্ধনা মানুষের দায়িত্ব বাড়িয়ে দে।সরকারি দায়িত্ব আমি জনগণের সেবক হিসাবে থাকতে চাই। জরুরি সেবায় আমার সহকর্মী চিকিৎসক ,নার্স ও ক্লিনার / ওয়ার্ড বয়কে নিয়ে আমাদের শ্রদ্ধেয় আরএমও স্যারের নেতৃত্ব এগিয়ে যেতে চাই। হাসপাতাল সূত্র বলছে, জরুরী বিভাগে ফেব্রুয়ারি ও মার্চ এই দুমাসে প্রায় ২৭ হাজার জরুরী রোগী সেবা গ্রহণ করেছে। কলাতলী গ্যাস পাম্পে বিস্ফোরণ ঘটনায় জরুরী বিভাগের সেবায় জেলা বাসীর প্রশংসা কুড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় ,রোহিম্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ও নির্বাচনকালীন জরুরী স্বাস্থ্যসেবা জরুরী বিভাগের সেবা জনগনের আস্থা রাখতে সক্ষম হয়েছে। বর্তমান ইনচার্জ সালাহ উদ্দিন দায়িত্ব গ্রহনের পর জরুরী বিভাগে নানা অপ্রতুলতার মাঝে ও সেবা দিয়ে যাচ্ছেন।