কক্সবাজার মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মুজিবুল হক  কক্সবাজার মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মুজিবুল হক  – nursebd
  1. hedaiet99@gmail.com : nursebd : Hedaiet Ullah Biplob
  2. mdtanmoy2020@gmail.com : Tanmoy : Tanmoy
  3. syedahmedtanshiruddin@gmail.com : Syed Ahmed Tanshir Uddin : Syed Ahmed Tanshir Uddin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

কক্সবাজার মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মুজিবুল হক 

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

কক্সবাজার মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মুজিবুল হক 

ছবি: সংগৃহীত

রিপোর্ট: কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক।

আজ রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,  বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ মুজিবুল হককে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তা আগামী ৯ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৬. nursebd.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews