মেডিকেল – ডেন্টাল ভর্তিপরীক্ষার ফল প্রকাশ মেডিকেল – ডেন্টাল ভর্তিপরীক্ষার ফল প্রকাশ – nursebd
  1. hedaiet99@gmail.com : nursebd : Hedaiet Ullah Biplob
  2. mdtanmoy2020@gmail.com : Tanmoy : Tanmoy
  3. syedahmedtanshiruddin@gmail.com : Syed Ahmed Tanshir Uddin : Syed Ahmed Tanshir Uddin
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মেডিকেল – ডেন্টাল ভর্তিপরীক্ষার ফল প্রকাশ

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
রোববার বিকাল পৌনে ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন । এরমধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।
এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ) জন। এছাড়া বহিষ্কার হয় দুইজন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, জাহাঙ্গীর আলম শান্তর রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।

জাহাঙ্গীর আলম শান্তর গ্রামের বাড়ি নরসিংদী। তিনি এসএসসিতে নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান।

আর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৬. nursebd.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews