চটগ্রাম নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-সিএনসি ( SWA) এর ১৪ তম কার্যনিবার্হী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো: সায়েম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সৌরভ দাশ নির্বাচিত হয়েছেন।১৩ তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাইফুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক সুরাইয়া রাত্রি ১৪ তম কার্যনির্বাহী পরিষদকে দায়িত্ব হস্তান্তর করেন।
গত বুধবার ২৬ নভেম্বর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-সিএনসি এর ১৩তম কার্যনির্বাহী পরিষদ কর্তৃক ১৪তম কার্যনির্বাহী পরিষদকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু, মর্যাদাপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোসাম্মৎ সেলিনা আক্তার। গঠনতন্ত্র অনুযায়ী
অধ্যক্ষ ও প্রধান উপদেষ্টা কতৃক নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করা হয়।
নবনির্বাচিত ১৪তম কার্যনির্বাহী পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক আসন্নবর্তী সময়ে সংগঠনের অগ্রগতি, কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং ছাত্রছাত্রীদের কল্যাণে সর্বোচ্চ নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বলেন আমরা আশা করি, একনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে সংগঠনের লক্ষ্য ও আদর্শ রক্ষা করতে সক্ষম হব।