নার্সদের ৮ দফা দাবিতে ন্যাবের একাংশের সংবাদ সম্মেলন। নার্সদের ৮ দফা দাবিতে ন্যাবের একাংশের সংবাদ সম্মেলন। – nursebd
  1. hedaiet99@gmail.com : nursebd : Hedaiet Ullah Biplob
  2. mdtanmoy2020@gmail.com : Tanmoy : Tanmoy
  3. syedahmedtanshiruddin@gmail.com : Syed Ahmed Tanshir Uddin : Syed Ahmed Tanshir Uddin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

নার্সদের ৮ দফা দাবিতে ন্যাবের একাংশের সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণসহ আট দফা দাবি জানিয়েছে নার্সদের সংগঠন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর এক অংশ পাশাপাশি দাবি আদায় না হলে সারাদেশে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন ন্যাবের একাংশের কেন্দ্রীয় সভাপতি বিলকিছ জাহান চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে ন্যাবের সভাপতি জানান, দীর্ঘদিন ধরে নার্সদের যৌক্তিক দাবি সংশ্লিষ্ট অধিদপ্তরসহ সরকারের কাছে তুলে ধরা হলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি। তাই দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে তিনি জানান।

ন্যাবের উপস্থাপিত আট দফা দাবি হলো—

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে অন্য কোনো অধিদফতরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।

২. প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।

৩. নার্সদের জন্য নবম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত ধাপে উচ্চতর পদে পদোন্নতি নিশ্চিত করা।

৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দুটি দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীত করা।

৫. ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সব গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।

৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন।

৭. অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।

৮. নার্স–মিডওয়াইফদের ঝুঁকিভাতা চালু, বিদ্যমান নার্সিং ইউনিফর্ম পরিবর্তন এবং শয্যা রোগী–চিকিৎসক অনুপাতে নার্স–মিডওয়াইফের পদ সৃষ্টি ও নিয়োগ দেওয়া।

বিলকিছ জাহান বলেন, ‘ন্যায্য দাবির জন্য আমরা বহুদিন ধরেই আন্দোলন করে আসছি। সরকারিভাবে এসব দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাইনি। দাবি না মানা হলে দেশের সরকারি–বেসরকারি হাসপাতালের সব নার্সদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।’

তিনি আরও বলেন, ‘১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যক্ষ হস্তক্ষেপে স্বতন্ত্র নার্সিং প্রশাসন সেবা পরিদফতর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সেটি নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর হিসেবে রয়েছে। অথচ এটি বিলুপ্ত করার অপচেষ্টা চলছে, যা জনস্বাস্থ্য ও জাতীয় স্বার্থবিরোধী। এসব অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।’

তিনি দাবি করেন, আট দফার প্রতিটি দাবি ব্যক্তিগত স্বার্থ নয়। বরং দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাঠামোগত সংস্কারের জন্য জরুরি। তাই সরকারকে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ন্যাবের সহ-সভাপতি ফিরোজা খাতুন ও জেসমিন আক্তার, মহাসচিব আকরাম আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব মেরিনা খাতুন, যুগ্ম মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মিশর হোসেন, প্রচার সম্পাদক সালাহউদ্দিন, আলম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই ৮ দফা দাবি নিয়ে বিএনএ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৬. nursebd.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews