কুতুবদিয়া নার্সিং এন্ড মিডওয়াইফারী স্টুডেন্টস ফোরাম” কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান

ছবি: আহ্বায়ক সমশেদ আলী তাসবী ও সদস্য সচিব আব্বাস উদ্দিন তারা একবছরে জন্য দায়িত্ব পালন করবেন।
কুতুবদিয়া নার্সিং এন্ড মিডওয়াইফারী স্টুডেন্টস ফোরাম” এর ১ম কার্যকরী কমিটি (২০২৫-২০২৬) ঘোষনা এবং নতুন সদস্য বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাজনাব সালাহ উদ্দিন (জিকু) বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব ইউসুফ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জেরিন তাজমিন উর্মি,জান্নাতুল নাঈম উপদেষ্টা সহ আরও অনেকেই। ১ম বারের মতো ৩৫ সদস্যদের কার্যকরী কমিটি ঘোষনা করেন অত্র ফোরামের সম্মানিত উপদেষ্টা ও কক্সবাজার সদর হাসপাতালের নার্সিং অফিসার জেরিন তাসমিন উর্মি। নয়(৯)জন উপদেষ্টার সাক্ষরিত প্যডে আগামী এক (১)বছরের জন্য অস্থায়ী ভাবে ৩৫ সদস্যদের কমিটি ঘোষনা করে চট্রগ্রামের একটি কন্ফারেন্স সেন্টারের দ্বিতীয় তলায়।অনুষ্ঠানে” দীপাঞ্চলের নার্স “নামে একটি স্মরনিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা
অনুষ্ঠনের সভাপতিত্ব করেন উপদেষ্টা রাশেদুল ইসলাম।