কক্সবাজারে নার্স ও মিডওয়াইফদের ৮ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালিত।
কক্সবাজার প্রতিনিধিঃ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা।কক্সবাজারের সর্বস্তরের নার্সিং ও মিডওয়াইফারী শিক্ষার্থী, কর্মকর্তা ও শিক্ষকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেন। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে কক্সবাজার জেলা সদর হাসপাতাল-প্রাঙ্গনে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়
নার্স-মিডওয়াইফদের দাবীর মধ্যে রয়েছে,
১.স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।
২.নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন।
৩.নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জণের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারী পদন্নোতি।
৪.দ্রুত সময়ের মধ্যে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করন।
৫.ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দেওয়ার পাশাপাশি সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।
৬.বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো
৭. অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে।
৮.শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দেওয়ার দাবি জানান।
সার্বজনীন সমস্যা সমাধানের পথ খুজতে উপরোক্ত দাবি অনুসরণ করার আহ্বান জানান। আমরা একটি পরিষ্কার বার্তা দিতে চাই আমাদের অফিসগুলোতে কোন নন নার্স পদায়ন করা যাবে না। পূর্বের ন্যায় ডিজিএনএম ও বিএনএমসি তে যোগ্য, উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে। সে জন্য পদবঞ্চিত নার্সদের ভূতাপেক্ষে পদোন্নতি দিয়ে সামঞ্জস্য পূর্বক সরাসরি পদায়ন করতে হবে
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী সভায় বক্তব্য রাখেন নার্সিং শিক্ষার্থী মোঃ ইমরান, সাবরিনা, মিডওয়াইফ শিক্ষার্থী আসমাউল হোসনা, বিএনএ কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন , রুপালী শর্মা, সংস্কার পরিষদের নেতা, শেলিকা আচার্য্য, জয়ন্তী রানী দে, বিএনএ কক্সবাজার এর সাধারণ সম্পাদক অমিত হালদার, নার্সিং সংস্কার পরিষদ কক্সবাজার এর সদস্য সচিব আহমদ তানশীর, সভাপতি ছবি চক্রবর্তী।