বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের আগুন নিয়ন্ত্রণে – nursebd
  1. hedaiet99@gmail.com : nursebd : Hedaiet Ullah Biplob
  2. mdtanmoy2020@gmail.com : Tanmoy : Tanmoy
  3. syedahmedtanshiruddin@gmail.com : Syed Ahmed Tanshir Uddin : Syed Ahmed Tanshir Uddin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ‘এ’ ব্লকের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় দুপুর সোয়া ১২টার এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এর আগে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে ‘এ’ ব্লকের হলে আগুনের সূত্রপাত হয় বলে অবস্থানরত একাধিক রেসিডেন্ট চিকিৎসক জানান। আগুন লাগার দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনীর দুটি ইউনিট। প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন আনতে সক্ষম হয় তারা।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বিএমইউর হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ডা. জামাল উদ্দীন আহমদ সাড়ে ১২টার দিকে মেডিভয়েসকে বলেন, ‘আগুনে একটিতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।’

তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সঠিক কারণ বেরিয়ে আসবে।’

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সকালে ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এর পর গত ২২ নভেম্বর নরসিংদীতে আরও দুই দফা মৃদু ভূকম্পন হয়।

ভূমিকম্পের পর থেকে বহু বছরের পুরনো এবং পূর্ব থেকে রাজউকের ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকটিতে অবস্থানরত পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই পরিস্থিতিতে তারা বিকল্প আবাসনের ব্যবস্থা করার দাবি তোলেন।

এর পরিপ্রেক্ষিতে হলের ছাদসহ কিছু অংশ মেরামতের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সাত দিনের (২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর) জন্য হল বন্ধ ঘোষণা করা হয়। নির্দেশনা অনুসারে আজ থেকে শিক্ষার্থীদের কক্ষ সম্পূর্ণরূপে খালি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে এই আগুনের ঘটনা ঘটলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
কপিরাইট © ২০১৮-২০২৬. nursebd.com কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Theme Customized By BreakingNews